কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

১৯৪৮ সালের পর ইসরায়েলে প্রথমবার এমন ঘটনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবার রকেট হামলার পাশাপাশি ইসরায়েলের ভেতরে ঢুকেও হামলা চালিয়েছে সংগঠনটির প্রায় এক হাজার যোদ্ধা। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর এবারই প্রথমবারের মতো এমন আক্রমণ দেখল ইহুদি রাষ্ট্রটি। খবর আলজাজিরার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূখণ্ডের ভেতরে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। এরপর অসহায় ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইসরায়েলের সঙ্গে তিনবার পূর্ণ যুদ্ধে জড়িয়েছে আরব দেশগুলো। তবে এসব যুদ্ধের সবই হয়েছে ইসরায়েলের বাইরে অন্যান্য আরব দেশে। কিন্তু এবারই প্রথমবারের মতো ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামলা চালিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ওফাকিম এলাকায় একটি বাড়ি ঘেরাও করে রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে বেশ কয়েকজন ইসরায়েলিকে জিম্মি করে রেখেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এ নিয়ে তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী।

শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা শুরু করে হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। এসব হামলায় ইসরায়েলের ভেতরে ৪০ জন নিহত হয়েছে।

হামাসের হামলার পরপরই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সময় যত গড়াচ্ছে ইসরায়েলি হামলার মাত্রা তত বাড়ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে সময় পার করছে সাধারণ ফিলিস্তিনিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১০

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১১

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১২

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৩

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৪

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৫

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৬

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৭

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৮

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৯

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

২০
X