কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ

বেন গুরিয়ান বিমানবন্দরে যাত্রীদের ভিড়। ছবি : সংগৃহীত
বেন গুরিয়ান বিমানবন্দরে যাত্রীদের ভিড়। ছবি : সংগৃহীত

ইসরায়েলগামী অসংখ্য ফ্লাইট বাতিল করেছে বিদেশি এয়ারলাইন্সগুলো। এমন পরিস্থতিতে নিজস্ব এয়ারলাইন্সের মাধ্যমে নাগরিকদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করছে দেশটি।

ইসরায়েলের ওপর হামাসের আকস্মিক হামলা বেনগুরিয়ান এয়ারপোর্টের যাত্রীদের দেশত্যাগ ও দেশে ফেরায় ব্যাপক প্রভাব ফেলেছে। যদিও ইলিয়াতের কাছাকাছি অবস্থিত বেনগুরিয়ন এবং রামন এয়ারপোর্ট কর্তৃপক্ষ বহির্গামী ও আগমনী ফ্লাইট চালু আছে বলে জানিয়েছে।

গ্লোবনিউজ এক প্রতিবেদনে জানায়, বেনগুরিয়ন এয়ারপোর্টে শুধু তিন নম্বর টার্মিনাল খোলা রয়েছে এবং এক নম্বর টার্মিনাল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার (৮ অক্টোবর) ৬০ হাজার যাত্রী বেনগুরিয়ন এয়ারপোর্ট দিয়ে যাওয়া আসা করবেন ধারণা করা হচ্ছে। এসব যাত্রীদের মধ্যে দেশের বাইরে ছুটি কাটিয়ে বাড়ি ফেরা ইসরায়েলিরা রয়েছেন। এ ছাড়া যেসব সৈন্যরা তাদের ইউনিটে যোগদান করতে চাইছেন, তারাও আছেন এই তালিকায়।

বিভিন্ন বিদেশি এয়ারলাইন্স যেমন- লুফতথানসা, এয়ার ফ্রান্স এবং উইজ এয়ার ইসরায়েল থেকে এবং ইসরায়েল অভিমুখে সব ফ্লাইট বাতিল করেছে। বীমার কারণে কারণে তারা এমনটা ঘোষণা দেয়। কেননা বীমার নিয়ম অনুযায়ী যুদ্ধের সময় ইসরায়েলে ফ্লাইট পরিচালনা করা যাবে না।

প্রসঙ্গত, গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৯০০ ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, গাজায় প্রায় সাড়ে সাতশ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উভয়পক্ষে আহত হয়েছেন হাজারো ব্যক্তি।

হামাসের হামলার পরপরই তাদের ওপর চরম প্রতিশোধ নেওয়ার কথা জানায় ইসরায়েল সরকার। সেই অঙ্গীকার বাস্তবে রূপ দিতে গাজায় একের পর বিমান হামলা চালাচ্ছ ইসরায়েলি সামরিক বাহিনী। ২৩ লাখ মানুষের এই অঞ্চলকে চারদিক থেকে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। অবরোধের অংশ হিসেবে খাবার থেকে শুরু করে পানি, বিদ্যুৎ, গ্যাস সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। জাতিসংঘ গাজায় পূর্ণ অবরোধের নিন্দা জানালেও সেইদিকে কর্ণপাত করছে না নেতানিয়াহু সরকার। এমনকি মঙ্গলবার রাতে সবকিছু বন্ধ করে দিয়ে বিমান হামলা আরও জোরদার করে তারা।

[তথ্যগত ভুল থাকার কারণে সংবাদটি সংশোধন করা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X