কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড!

ছবি : পিবিএস
ছবি : পিবিএস

ইসরায়েলের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনি হামলায় এক দিনে এত মানুষ মরেনি। শনিবার হামাসের হামলা শুরু হওয়ার পর থেকে রোববার রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৭০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

দুই পক্ষই এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, আগে যেভাবে ইসরায়েল সংঘাতে জবাব দিয়েছে এখনো যদি তারা সেভাবেই জবাব দিতে থাকে তাহলে ফিলিস্তিনিদের মধ্যেও নিহতের সংখ্যা ব্যাপকহারে বেড়ে যাবে। একেবারে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে সে হারে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের হত্যা করছে না। ইসরায়েলের জবাব দেওয়ার হার অনেক বেশি।

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ১১ ইসরায়েলি নিহত হয়েছিলেন। এটিই ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় ধরে (১ সপ্তাহ) চলা সংঘাত ছিল। জেরুজালেমে আল আকসা মসজিদে অভিযান চালানোয় সংঘাত শুরু হয়। বিমান হামলায় ৩৪৯ ফিলিস্তিনি নিহত হয় সে বছর।

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এখনো লড়াই চলছে। হামলা-পাল্টা হামলায় দুই দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন মুহূর্তে আরেক প্রতিবেশী দেশ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর লেবানন ভূখণ্ডের দিকে পাল্টা হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের পাল্টা হামলায় শত শত ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন যোদ্ধাকে বন্দি করা হয়েছে।

তেল আবিবে সাংবাদিকদের হাগারি বলেছেন, গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আমরা হামাস নেতাদের নিশানা করে হামলা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X