কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় ২৬০ শিশু নিহত

গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি। ছবি : সংগৃহীত
গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি। ছবি : সংগৃহীত

হামাসের হামলার জবাবে টানা পঞ্চম দিনের মতো গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাঁচ দিনের টানা বিমান হামলায় এরই মধ্যে গাজায় নিহতের সংখ্যা সাড়ে নয়শতে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত ২৬০ শিশু রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এসব হামলায় অন্তত ২৬০ শিশু নিহত হয়েছে।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় ২২ হাজার ৬০০টির বেশি ঘরবাড়ি এবং ১০টি হাসপাতাল ধ্বংস হয়েছে। এ ছাড়া হামলায় ৪৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, গাজায় প্রায় সাড়ে নয়শ ফিলিস্তিনি নিহত হয়েছে। উভয় পক্ষে আহত হয়েছেন হাজারো ব্যক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X