কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৭:৩০ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে তুলোধুনো করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলের অবরোধ এবং বোমা হামলা অসামঞ্জস্যপূর্ণ ও গণহত্যার সমতুল্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, যুদ্ধেরও একটা নীতি-নৈতিকতা থাকে। গত সপ্তাহ থেকে ইসরায়েলি সেনারা সেটাও খুব বাজেভাবে লঙ্ঘন করেছে।

আজ বুধবার (১১ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) নেতাদের বৈঠকে এসব কথা বলেছেন এরদোয়ান। খবর আলজাজিরা।

গাজায় নেতানিয়াহু সরকারের পানি, খাদ্য, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ এবং ইসরায়েলি বিমান হামলায় একের পর এক ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, মানুষকে তাদের মৌলিক চাহিদা মেটাতে বাধা দেওয়া এবং বেসামরিক লোকজনের বাসস্থানে বোমা হামলা করা—সংক্ষেপে বলতে হলে সব ধরনের লজ্জাজনক পদ্ধতি ব্যবহার করে সংঘাত পরিচালনা করা—কোনো যুদ্ধ হতে পারে না, এটি গণহত্যা।

গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে বিশ্ববাসীকে চোখ বন্ধ করে না রাখার আহ্বান জানিয়েছেন এরাদোয়ান।

এর আগে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রণতরী পাঠানোর ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন এরদোয়ান। তিনি বলেন, ক্রমেই ইসরায়েলের নিকটবর্তী হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী। এগুলো সেখানে গিয়ে গাজায় ভয়াবহ গণহত্যা চালাবে।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে হামাস। হামাসের এই হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে দুই দেশের নিহতের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। দুই দেশের মধ্যে এখনো লড়াই চলছে। ফলে হতাহতের এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X