কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৪:১৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্দিদের মুক্তি দিলেই মিলবে পানি-বিদ্যুৎ : ইসরায়েল

ইসরায়েলের  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সব দিক থেকে অবরোধ করে গাজায় ষষ্ঠ দিনের মতো মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত সেখানে পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী। খবর বিবিসির।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো বৈদ্যুতিক সুইচ চালু হবে না, কোনো পানিকেন্দ্র খোলা হবে না এবং কোনো জ্বালানিবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে না।

গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলায় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এ ছাড়া এবার ইসরায়েলের ভেতর ঢুকে প্রায় ১৫০ জনের মতো ইসরায়েলি সামরিক ও বেসামরিক নাগরিককে বন্দি করেছে হামাস যোদ্ধারা। হামাসের হামলার পরপরই গাজায় অবরোধ আরোপের ঘোষণা দেয় ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১০

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১১

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৪

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৫

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৬

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৭

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

মমতাজের জামিন বহাল

১৯

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

২০
X