কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:০২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল-অ্যাম্বুলেন্স টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল

গাজায় এমএসএফের সমন্বয়কারী চিকিৎসক সোহরাব সাফি। ছবি : আল জাজিরা।
গাজায় এমএসএফের সমন্বয়কারী চিকিৎসক সোহরাব সাফি। ছবি : আল জাজিরা।

গাজায় এ পর্যন্ত ১২শর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। নিহতদের ভেতর শত শত নারী ও শিশু রয়েছে। চলমান সংকটে ৫ হাজার ৬শরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইসরায়েলিরা অ্যাম্বুলেন্স ও হাসপাতালেও নির্বিচারে হামলা চালাচ্ছে। এ পর্যন্ত ১৫টি হাসপাতালে হামলা চালানো হয়েছে। ৯টি স্বাস্থ্যসেবাসংক্রান্ত প্রতিষ্ঠানে হামলা চালায় তারা। হামলা করা এসব দালানের ভেতর রিমাল ক্লিনিক এবং ইন্টারন্যাশনাল আই সেন্টার রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডক্টরস উইথআউট নামের বর্ডার্স নামের চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১৬ জন চিকিৎসাসেবা জড়িত মানুষকে হত্যা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে ১৮টি অ্যাম্বুলেন্স এবং আটটি চিকিৎসা প্রতিষ্ঠান।

গাজায় সংগঠনটির সমন্বয়কারী চিকিৎসক সোহরাব সাফি বলেন, এটা পরিষ্কার যে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে চিকিৎসাসেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, কোনোখানে বোমা হামলা হলে সেখানে যখন আমাদের অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে যাচ্ছে তখন সে অ্যাম্বুলেন্সে হামলা চালানো হচ্ছে। এখন অনেকেই ব্যক্তিগত গাড়িতে করে আহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে এসব হামলার বিষয়ে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষের মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, হামাস যেন যুদ্ধশেষে কোনো হামলা চালাতে সক্ষম না হয় আমরা সে চেষ্টাই করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১০

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১১

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১২

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৩

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৪

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৫

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৬

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৭

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৮

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৯

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

২০
X