কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:১০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:৫০ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েলের প্রতি যে অনুরোধ জাতিসংঘ মহাসচিবের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েলের সংঘাতে বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে একের পর এক কড়া বার্তা দিয়ে চলেছে ইসরায়েল। এরমধ্যে দেশ দুটির প্রতি নতুন আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে তিনি বলেন, হামাসের উচিত ইসরায়েলের সকল বন্দিদের বিনা শর্তে মুক্তি দেওয়া। অন্যদিকে ইসরায়েলের উচিত গাজায় সকল প্রকার মানবিক সহায়তা দ্রুত প্রবেশের সুযোগ দেওয়া।

জাতিসংঘ মহাসচিব বলেন, বর্তমানে এ দুটি ই তাদের জন্য গুরুত্বপূর্ণ। এ নিয়ে তাদের কারো ই দরকষাকষি করা উচিত নয়। বরং এটিই তাদের তাদের করতে হবে। এটা ছাড়া অন্যকিছু এখন তাদের করার নেই। এটাই এখন সঠিক সময়।

গত সপ্তাহান্তে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হামলা শুরু করে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলা করতে মরিয়া হয়ে আবাসিক এলাকা, হাসপাতাল, মসজিদের মতো স্থাপনাতেও বোমাবর্ষণ করে যাচ্ছে। হামাস যখন ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা স্ট্রম নামের সামরিক অভিযান শুরু করে তখন সংঘাতের সূত্রপাত হয়।

এ ঘটনার পর গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী অবরুদ্ধ সরু এ উপত্যকার কাছে ৩ লাখেরও বেশি সেনা জড়ো করেছে তারা। তবে সীমান্তের কাছে প্রায় এক সপ্তাহ ধরে সেনা জড়ো করে রাখলেও এখনো স্থল অভিযান শুরু করেনি দখলদার ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X