কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

শান্তি মিশনে ৬ বাংলাদেশি নিহত, জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা

জাতিসংঘ মহাসচিব ও শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনা। ছবি: সংগৃহীত
জাতিসংঘ মহাসচিব ও শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনা। ছবি: সংগৃহীত

সুদানের সংঘাতপীড়িত অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) মধ্য সুদানের কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে এই হামলা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার (১৪ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন। হতাহতরা সবাই বাংলাদেশের নাগরিক। তারাআবিয়েতে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীর (ইউনিসফা) সদস্য।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই ন্যায়সংগত নয়। এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সুদানের সেনাবাহিনী হামলার জন্য আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করেছে। সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে দুই বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। তবে এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাতিসংঘের ওই স্থাপনার ওপর ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে হামলায় গভীর শোক প্রকাশ করে জানান, নিহতের সংখ্যা ছয় এবং আহত আটজন। তিনি জাতিসংঘকে বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X