কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০১:১০ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বিমান হামলা বন্ধ করল ইসরায়েল

নয় দিন ধরে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
নয় দিন ধরে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। টানা ৯ দিনের বিমান হামলা চালালোর পর এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।

গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলার জবাবে টানা ৯ দিন গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছে মানুষজন। এ ছাড়া গাজায় অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে তোড়জোড় শুরু করেছে সেসব দেশের সরকার। এরই মধ্যে সীমিত সময়ের জন্য মিসরের সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের দ্বৈত নাগরিকদের গাজা ত্যাগের সুযোগ দিতেই এই উদ্যোগ।

সিএনএনের খবরে বলা হয়েছে, বিদেশি ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিকদের গাজা ছাড়ার ‍সুযোগ দিতে সীমিত সময়ের জন্য রাফা ক্রসিং খোলা হতে পারে। দ্বৈত নাগরিকরা একটি শর্ট নোটিশ পেতে পারেন বলে জানিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বলেছে, গাজা ছাড়তে মানুষ কতক্ষণ সময় পাবেন, তা স্পষ্ট নয়।

এর আগে রোববার মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাতের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, রাফা ক্রসিং খোলা হবে।

এদিকে আলজাজিরা জানিয়েছে, রাফা ক্রসিং খোলা হবে, এমন আশায় সেখানে শত শত মানুষ জড়ো হয়েছেন। তবে এখন পর্যন্ত এই সীমান্ত ক্রসিং হয়নি।

গত শনিবার ইসরায়েলি বোমা হামলা শুরুর পর থেকেই অনেক বিদেশি ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিক গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এমনকি রাফা ক্রসিংয়ে গাজাবাসীর জন্য জর্ডান ও তুরস্কের পাঠানো মানবিক সহায়তাও আটকা পড়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X