কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০১:৫৫ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন বিমান হামলা বন্ধ করল ইসরায়েল?

রাফা ক্রসিং খোলার আশায় সেখানে শত শত মানুষ জড়ো হয়েছেন। ছবি : সংগৃহীত
রাফা ক্রসিং খোলার আশায় সেখানে শত শত মানুষ জড়ো হয়েছেন। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। টানা ৯ দিনের বিমান হামলা চালালোর পর বিদেশি ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিকদের গাজা ছাড়ার সুযোগ করে দিতে মিসরের সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হবে, এমন খবরের মধ্যে বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েল। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।

গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলার জবাবে টানা ৯ দিন গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছে মানুষজন। এ ছাড়া গাজায় অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে তোড়জোড় শুরু করেছে সেসব দেশের সরকার। এরই মধ্যে সীমিত সময়ের জন্য মিসরের সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের দ্বৈত নাগরিকদের গাজা ত্যাগের সুযোগ দিতেই এই উদ্যোগ।

সিএনএনের খবরে বলা হয়েছে, বিদেশি ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিকদের গাজা ছাড়ার ‍সুযোগ দিতে সীমিত সময়ের জন্য রাফা ক্রসিং খোলা হতে পারে। দ্বৈত নাগরিকরা একটি শর্ট নোটিশ পেতে পারেন বলে জানিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বলেছে, গাজা ছাড়তে মানুষ কতক্ষণ সময় পাবেন, তা স্পষ্ট নয়।

এর আগে রোববার মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাতের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, রাফা ক্রসিং খোলা হবে।

এদিকে আলজাজিরা জানিয়েছে, রাফা ক্রসিং খোলা হবে, এমন আশায় সেখানে শত শত মানুষ জড়ো হয়েছেন। তবে এখন পর্যন্ত এই সীমান্ত ক্রসিং হয়নি।

গত শনিবার ইসরায়েলি বোমা হামলা শুরুর পর থেকেই অনেক বিদেশি ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিক গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এমনকি রাফা ক্রসিংয়ে গাজাবাসীর জন্য জর্ডান ও তুরস্কের পাঠানো মানবিক সহায়তাও আটকা পড়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, ১ কোটি ৯২ লাখ টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১০

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১১

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১২

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৩

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৪

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৬

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৭

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৮

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৯

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

২০
X