কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০১:০৬ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনিদের জন্য শোক

পতাকা অর্ধনমিত রাখল মার্কিন দূতাবাস

ফিলিস্তিনিদের প্রতি শোক জানিয়ে যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রেখেছে মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনিদের প্রতি শোক জানিয়ে যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রেখেছে মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনে একাত্মতা জানিয়ে যুক্তরাষ্ট্রের পতাকাও অর্ধনমিত রেখেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছে মার্কিন দূতাবাস। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। এ জন্য আজ মার্কিন পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশ সরকারের এই ঘোষণার পরপর এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকার মার্কিন দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস জানায়, প্রত্যেক নিরপরাধের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নির্দেশে শনিবার দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, আমরা এই সংঘাতে নিহত প্রত্যেক ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সিএনএন-এর বিশ্লেষণ / সমঝোতা চুক্তি ঘিরে ইরানে ক্ষমতার দ্বন্দ্ব, অভ্যুত্থানের অভিযোগ কট্টরপন্থিদের

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন এমবাপ্পে?

শাহজাদপুরে ভিক্ষুকদের টং দোকান, শিক্ষার্থীদের সাইকেল দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

ফাইনালের আগে আঙুলের চোট নিয়ে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি পলায়ন: ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক

বন্দরের ইজারার প্রক্রিয়া বন্ধে সরকারকে সুস্পষ্ট ঘোষণার দাবি

১০

রাউজানে ৩৫০ বন্যাদুর্গত পরিবারের পাশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

১১

ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের মৃত্যু, উপাচার্যের শোক

১২

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১৩

১০০ রাকাত নফল নামাজ পড়ে ‘ভালো হওয়ার’ অঙ্গীকার, রাতেই মাদকসহ গ্রেপ্তার

১৪

নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

১৫

সড়কে প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের

১৬

অর্থকষ্টে শহীদ জুলাইযোদ্ধা সাংবাদিক মেহেদীর মা-বাবা

১৭

ফ্যানাটিক ফেস্ট-নিউইয়র্কে বিরল এক তারার মেলা  / মেসি বললেন ইয়ামালের সাফল্য চাই, তবে ফাইনালে তাকে থামাতে চেষ্টা থাকবে সর্বোচ্চ

১৮

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নেত্রকোনা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

১৯

এই ১৪টি কারণ আপনার ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে

২০
X