কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিতর্কিত সশস্ত্র গোষ্ঠী ‘পপুলার ফোর্সেস’-এর নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইসরায়েলি গণমাধ্যম। বৃহস্পতিবার প্রথমে ইসরায়েলের চ্যানেল ১৪ তার মৃত্যুর খবর প্রকাশ করে। চ্যানেল ১২ জানায়, গাজার স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়।

ইসরায়েলের গণহত্যামূলক হামলার মধ্যে আবু শাবাব কুখ্যাত হয়ে ওঠেন। মানবিক সহায়তা লুটপাট এবং হামাসবিরোধী তৎপরতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, গাজায় হামাসের বিরুদ্ধে স্থানীয় শক্তি গড়ে তুলতে আবু শাবাবের গোষ্ঠীকে তারা সহযোগিতা করেছেন।

আলজাজিরার গাজা সিটি থেকে প্রতিবেদনে হানি মাহমুদ বলেন, আবু শাবাব কীভাবে নিহত হলেন—তা এখনো পরিষ্কার নয়। তার ভাষ্যে, গাজায় আবু শাবাব ও তার গোষ্ঠী কুখ্যাত ছিল মাদক ব্যবসা, সহায়তার ট্রাকের পথ অবরোধ এবং উত্তর গাজায় দুর্ভিক্ষে পড়া মানুষের জন্য পাঠানো ত্রাণ আটকে দেওয়ার অভিযোগে।

হামাসের ঘনিষ্ঠ নিরাপত্তা বাহিনী ‘রাদা’ বৃহস্পতিবার টেলিগ্রামে আবু শাবাবের ছবি প্রকাশ করে লেখে, ‘আমরা বলেছিলাম, ইসরায়েল তোমাকে রক্ষা করবে না।’

এর আগে জুলাই মাসে হামাস-সম্পৃক্ত একটি আদালত তাকে বিশ্বাসঘাতকতা, শত্রু পক্ষের সঙ্গে সহযোগিতা, সশস্ত্র গ্যাং গঠন এবং বিদ্রোহের অভিযোগে আত্মসমর্পণের জন্য ১০ দিনের সময় দিয়েছিল। তিনি একসময় গাজায় মাদক-সংক্রান্ত অভিযোগে হামাসের হাতে কারাবন্দীও ছিলেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X