কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০১:২৫ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কায়রোর সম্মেলন থেকে কি গাজায় শান্তি ফেরাতে পারবেন বিশ্বনেতারা?

টানা ১৫ দিন ধরে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
টানা ১৫ দিন ধরে গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ১৫তম দিনে গড়িয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে দাবি উঠলেও আমলে নিচ্ছে না কোনো পক্ষই। এমন পরিস্থিতিতে ২৩ লাখ মানুষের এই অঞ্চলে শান্তি ফেরাতে আজ শনিবার মিসরের কায়রোতে বৈঠকে বসছেন বিশ্বনেতারা। এবারের এই শান্তি সম্মেলনে ২০ দেশের নেতারা যোগ দিলেও নেই ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র কিংবা ইরানের কোনো প্রতিনিধি। ফলে এই সম্মেলন থেকে গাজায় আদৌ শান্তি ফিরবে কিনা, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।

মিসরের আয়োজনে এই সম্মেলনে কারা কারা যোগ দিচ্ছেন তাদের একটি তালিকা করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এই তালিকায় রয়েছে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা।

তবে এই মিসরের এই শান্তি সম্মেলনে ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র বা ইরানের কোনো প্রতিনিধি নেই। এ ছাড়া আব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীর দেখভাল করলেও হামাসের সঙ্গে এর বিরোধ রয়েছে।

মিসরীয় কর্মকর্তারা বলছেন, এই সম্মেলনের মূল লক্ষ্য যুদ্ধবিরতি। তবে ইরান ও ইসরায়েলের মতো মূল কুশীলবরা না থাকায় এই লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম বলে জানিয়েছে বিবিসি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সহায়তা দিয়ে থাকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখান টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের টানা বোমাবর্ষণে এখন পর্যন্ত গাজায় চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজরের বেশি আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজরের বেশি মানুষ নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১০

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১২

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৩

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৪

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৫

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৬

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৭

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৮

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৯

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

২০
X