কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে কালবেলার আলোচিত পাঁচ খবর

হামাস-ইসরায়েল যুদ্ধের ফলে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
হামাস-ইসরায়েল যুদ্ধের ফলে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক কালবেলা’। পত্রিকার অনলাইন সংস্করণে রোববার (২২ অক্টোবর) ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে প্রকাশিত সংবাদগুলোর মধ্যে পাঁচটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। রোববার (২২ অক্টোবর) হামাসের জনসংযোগ দপ্তর এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। এর আগে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলা বাড়ানোর ঘোষণা দেয়। এ ঘোষণার ধারাবাহিকতায় গাজায় হামলা বাড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। নিউজটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

ফিলিস্তিনে হামলার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজান বাড়ছে। হামলার পর পাল্টা হামলা চলছে এ সীমান্তেও। এ নিয়ে এবার মুখ খুলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে ভয়ংকর খেলা খেলছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিউজটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পর এবার প্রতিবেশী দেশের হামলার মুখে পড়েছে ইসরায়েল। দেশটিতে এবার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তে আবার হামলার মুখে পড়েছে তারা। এবার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। লেবাননের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সেবা ফার্ম এলাকায় এ হামলা হয়েছে। নিউজটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে ইসরায়েল আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরে হামলা করেছে। রোববার সকালে এ হামলা চালানো হয়। হামলায় দুই এয়ারপোর্টে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দামেস্ক বিমানবন্দরে হামলায় এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সানা। নিউজটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত ২৬টি মসজিদ ধ্বংস হয়েছে। তুরস্কের গণমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবদেনে বলা হয়েছে, অনেক মসজিদ ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন ভবনও বোমা হামলা করে ধ্বংস করা হয়েছে। হামলায় ধ্বংস হওয়া ভবনের ভেতর মন্ত্রণালয়ের কোরআন, রেডিও স্টেশন ও একটি চার্চও রয়েছে। নিউজটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X