কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৫:২৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার আরেক দেশে ইসরায়েলের হামলা

আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : আল জাজিরা।
আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : আল জাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে ইসরায়েল আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরে হামলা করেছে। রোববার সকালে এ হামলা চালানো হয়। হামলায় দুই এয়ারপোর্টে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

দামেস্ক বিমানবন্দরে হামলায় এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরেকজন গভীরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে সানা।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরান এয়ারপোর্টগুলো ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারে। এ নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন।

এদিকে ইরান বারংবার হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে। গাজায় হামলা বন্ধ না হলে এবং সেখানে অবিলম্বে পানি, জ্বালানি ও ঔষধ সরবারহ চালু না করলে ইসরায়েলের ওপর হামলার এ হুমকি দেয় ইরান।

এর আগেও ১৪ এবং ১২ অক্টোবরে সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। ১২ অক্টোবর দামেস্ক এয়ারপোর্টে হামলা চালানো হয়।

চলমান সংঘাত চরম আকার ধারণের পূর্বে বহুবার এ দুই এয়ারপোর্টে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অস্ত্র সরবারহ বন্ধে ইসরায়েল এমন হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামসের হামলার জবাবে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলের হামলায় গাজায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X