কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:৪২ এএম
অনলাইন সংস্করণ

সামরিক যান রেখে পালিয়েছে ইসরায়েলি সৈন্যরা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস।

সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা।

রোববার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে এ ব্যাপারে হামাস বলেছে, ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসেম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার সীমান্তঘেঁষা কিসুফিম এলাকার কাছে অবস্থান নেওয়া তাদের সেনাদের লক্ষ্য করে শুধুমাত্র গুলি ছোড়া হয়েছে এবং যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাংক পাল্টা হামলা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X