কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:২৮ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কেন সন্তানদের গায়ে নাম লিখে রাখছেন ফিলিস্তিনি মা-বাবারা?

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের বড় একটি অংশ শিশু। বোমা হামলায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুদের মরদেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন অনেক মা-বাবা। এ অবস্থায় শিশু সন্তান মারা গেলে তাদের যেন শনাক্ত করা যায় সে জন্য তাদের শরীরের বিভিন্ন অংশ আগে থেকেই নাম লিখে রাখছেন এসব বাবা-মা।

এ বিষয়ে আল-আকসা শহিদ হাসপাতালের প্রধান আব্দুল রহমান আল-মাসরি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, তারা বেশ কিছু শিশুর মরদেহ পেয়েছেন যাদের পা, পেট কিংবা শরীরের অন্যান্য অংশে নাম লেখা।

তিনি বলেন, গাজার যে বর্তমান পরিস্থিতি তাতে সন্তানের ক্ষেত্রে যে কোনো কিছুই ঘটতে পারে। বোমা হামলায় নিহত হলে শিশুদের মরদেহ দেখে অনেক সময় চেনার উপায় থাকে না। এ জন্য কালো কালি দিয়ে শরীরে নাম লিখে রাখা চেনার একটি উপায় হতে পারে।

এ বিষয়টি ফিলিস্তিনে একেবারে নতুন উল্লেখ করে আব্দুল রহমান আরও বলেছেন, আগে এই বিষয়টি কখনোই দেখা যায়নি।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে হাজারের বেশি শিশু রয়েছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, গাজায় আশঙ্কাজনক হারে শিশুরা মারা যাচ্ছে। তাদের জন্য এখনই জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১০

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১১

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১২

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৩

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৪

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৫

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৬

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৭

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৮

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X