কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে এখনই গাজায় স্থল অভিযানের বিপক্ষে আমেরিকা

গাজা সীমান্তে হাজার হাজার সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
গাজা সীমান্তে হাজার হাজার সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

হামাসের হামলা জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাতে কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করেছে দেশটি। তবে এখনই সেখানে ইসরায়েলের স্থল অভিযান চালানোর বিপক্ষে তেলআবিবের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলসহ বিভিন্ন দেশের দুই শতাধিক নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছে। হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং সেখানে ত্রাণসহায়তা পাঠাতে ইসরায়েলি স্থল অভিযান বিলম্বিত করার পরামর্শ দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ ছাড়া মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়েও উদ্বিগ্ন ওয়াশিংটন।

নিউইয়র্ক টাইমস বলছে, হামাসের হাতে বন্দিদের মুক্ত এবং গাজায় ত্রাণসহায়তা পাঠাতে কিছুটা সময় নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে প্রস্তুতি গ্রহণেও কিছুটা সময় নিতে চাইছে মার্কিন কর্মকর্তারা।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে সেখানে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান চালাতে গাজা সীমান্তে বহু সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল। তবে এখনই অভিযান চালালে হামাসের হাতে জিম্মি বন্দিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X