কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৬:৫১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মক্কায় ডানা ঝাঁপটে হাজিদের স্বাগত জানায় একঝাঁক পায়রা

পবিত্র মক্কার ‘মসজিদুল হারামের’ আঙিনায় একঝাঁক পায়রা। ছবি : সংগৃহীত
পবিত্র মক্কার ‘মসজিদুল হারামের’ আঙিনায় একঝাঁক পায়রা। ছবি : সংগৃহীত

পবিত্র মক্কার ‘মসজিদুল হারামের’ আঙিনায় একঝাঁক পায়রা ডানা ঝাঁপটিয়ে হজ এবং ওমরাহ করতে আসা মুসলমানদের স্বাগত জানাচ্ছে। নানা ধরনের নামের পাশাপাশি সংরক্ষিত কবুতরও বলা হয় তাদের। সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

মক্কার ইতিহাসবিষয়ক বিশেষজ্ঞ সমীর আহমেদ বারকাহ বলেন, ‘মসজিদুল হারামের পায়রাগুলো সৃষ্টিকর্তার নিরাপদ আশ্রয়স্থলের চারপাশে ঘোরাফেরা করে। এ পায়রাগুলো মক্কায় নিজেদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত। সেজন্য তাদের ‘নিরাপদ আশ্রয়ের পায়রা’ও বলা হয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, এসব পায়রার বৈশিষ্ট্য বিশ্বের অন্যান্য পায়রা ও পাখির থেকে ভিন্ন। এ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে তাদের সুন্দর আকৃতি, রং, চোখ এবং লম্বা ঘাড়। মসজিদে অনেক মানুষের সমাগম হলেও এই পায়রাগুলো ভয় পায় না। এরা কাবাঘর বা এর আশপাশে মলত্যাগ করে না। আর এ কারণে হজযাত্রীসহ তত্ত্বাবধায়কদের কাছে বেশ প্রিয় এসব পায়রা।

বিশেষজ্ঞ সমীর আহমেদ বারকাহ আরও বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.) যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন যেসব পায়রা সাওর পর্বতের গুহার মুখে বাসা বেঁধেছিল, কেউ কেউ সেসব পায়রার সঙ্গে মক্কার এ পায়রাগুলোর মিল খুঁজে পান।’

ঐতিহাসিক শেখ মোহাম্মদ তাহির আল-কুরদি বলেন, আবরাহা আল-আশরামের বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পাঠানো আবাবিল পাখির বংশধরও হতে পারে পায়রাগুলো।

‘অনেকে আবার মনে করেন, এই পায়রাগুলো নূহ (আ.)-এর জাহাজে থাকা দুটি কবুতরের বংশধর,’ যোগ করেন বারকাহ।

মক্কার সবচেয়ে জনপ্রিয় বিষয়ের একটি হয়ে উঠেছে এসব পায়রা। কিছু খাবারের আশায় সেখানে যাওয়া মানুষদের চারপাশে উড়তে দেখা যায় তাদের। আর এ সুন্দর সম্পর্ক চলে আসছে শত বছর ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১২

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৩

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৪

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৫

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৬

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৭

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৮

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৯

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

২০
X