কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:১৫ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

এবার মিসরের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা। পুরোনো ছবি।
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা। পুরোনো ছবি।

এবার মিসরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে লোহিত সাগরের তীরবর্তী তাবা শহরে এ হামলা হয়। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। মিসরের সংবাদমাধ্যম আলকাহেরার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিভিন্ন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তাবায় ছোড়া এ ক্ষেপণাস্ত্রটি ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এ ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরাদার করা হয়েছে বলে জানিয়েছে ইসারায়েলের সেনাবাহিনী। এর আগে চলতি সপ্তাহে তাবা সীমান্তের ইসরায়েলি প্রান্ত ইয়ালাতে রকেট হামলা করে হামাস।

তাবার এর প্রত্যক্ষদর্শী জানান, তিনি হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শোনেন এবং এরপর বিশাল ধোঁয়া ও ধুলাবালি উড়তে দেখেন। তাবা গাজা থেকে ৩৫০ কিলোমিটার দূরের শহর।

আলকাহেরার প্রতিবেদনে বলা হয়েছে, তাবা হাসপাতালের অ্যাম্বুলেন্স সুবিধা ও কর্মকর্তাদের আবাসিক ভবনে এ হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে। যদিও ঘটনাটি তাদের সীমান্তের বাইরে ঘটেছে। মিসরের সঙ্গে গাজা সীমান্তে এ ঘটনা ঘটে।

এদিকে মিসরীয় সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে সামান্য আহতের কিছু ঘটনা ছাড়া তেমন ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

মিসরীয় সেনারা হামলার বিষয়ে আরও জানায়, ‘ইসরায়েলি বাহিনী হামলার সঙ্গে সঙ্গেই এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এ নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে।’

মিসরীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় গাজায় মিসরীয় সাহায্য পাঠানো বন্ধ হবে না। এ পর্যন্ত মিসরের উদ্যোগে গাজায় রাফা সীমান্ত দিয়ে ৩৭ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। এই সীমান্ত প্রায় দুই মাইল দীর্ঘ। গাজার সঙ্গে শুধু মিসরেরই সীমান্ত রয়েছে। তবে গত ৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল ও গাজায় সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X