কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১২:০০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের তালিকা প্রকাশ করল ফিলিস্তিন

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের তালিকা প্রকাশ করল ফিলিস্তিন

তিন সপ্তাহে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এতে অন্তত ৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধে নিহতদের তালিকা প্রকাশ করেছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় নিহতদের তালিকা নিয়ে ২০০ পৃষ্ঠার একটি বই প্রকাশ করেছে। যেখানে নিহতদের বয়স এবং লিঙ্গ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৭ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা নিয়ে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের মৃত্যু নিয়ে যে তথ্য দিচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তা বিভ্রান্তিকর।

বুধবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন জানান, ফিলিস্তিনিরা যে সংখ্যা বলছে তা তিনি বিশ্বাস করেন না। এ সময় ইসরায়েল ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, তারা যদি সত্যি বলে তাহলে সেখানে ফিলিস্তিনি নামের কোনো জাতিই থাকার কথা নয়। আমি নিশ্চিত যে নিরীহ মানুষ মারা যাচ্ছে, যা চলমান যুদ্ধের ফলাফল। আমি মনে করি, আমাদের এবং ইসরায়েলের সতর্ক থাকা উচিত। যারা ইসরায়েল ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে এমন গুজব ছড়াচ্ছে যা ঘটেনি তাদের প্রতি মনোযোগ দেওয়া উচিত। তবে আমি মনে করি না ফিলিস্তিনিরা যে সংখ্যা বলছে তা সত্য।

অন্যদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

পুতিন বলেন, এ অঞ্চলের রক্তক্ষয়ী সংঘর্ষকে থামাতে হবে। কিছু মানুষের অপরাধের জন্য নিরীহ নারী শিশু ও বৃদ্ধদের শাস্তি দেওয়া কোনোভাবেই ঠিক নয়। তিনি ফোনকলে বিশ্বের অন্য নেতাদের কাছে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে বলেন, এমনটা না হলে এটি বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X