কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের ১২ সদস্যকে হারানোর পরদিনই কাজে ফিরলেন আলজাজিরার সাংবাদিক

আলজাজিরার আরবি বিভাগের ব্যুরোপ্রধান ওয়ায়েল আল-দাহদুহ। ছবি : সংগৃহীত
আলজাজিরার আরবি বিভাগের ব্যুরোপ্রধান ওয়ায়েল আল-দাহদুহ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় নিহত পরিবারের ১২ সদস্যকে দাফনের পরদিনই কাজে ফিরেছেন আলজাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাহদু। তিনি গাজায় আলজাজিরার আরবি বিভাগের ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বুধবার দক্ষিণ গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সাংবাদিক ওয়ায়েলের স্ত্রী আমেনা (৪৪), ছেলে মাহমুদ (১৬), মেয়ে শাম (৭) ও নাতি আদম নিহত হয়। প্রথমদিকে শুধু এই চারজন নিহত হয়েছে বলে খবর আসলেও পরে জানা যায় এই হামলায় তার পরিবারের আরও আট সদস্য প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ওয়ায়েলের চাচাতো ভাইয়ের মেয়ে হাদির ও তার চার সন্তান রয়েছে।

বৃহস্পতিবার আলজাজিরার ডিজিটাল চ্যানেল এজে প্লাসে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় সাংবাদিক ওয়ায়েল বলছেন, ইসরায়েলি হামলায় পরিবার সদস্যরা নিহত হলেও দ্রুত কাজে ফেরা তার দায়িত্ব। একই সঙ্গে গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রচার অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

কাজে ফেরার পরপরই তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া আরেক সাক্ষাৎকারে সাংবাদিক ওয়ায়েল বলেছেন, হামলা চালিয়ে আমাদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। সাংবাদিকতা আমার মহৎ মিশন। ইসরায়েল বেসামরিক নাগরিকদের নিশানা করছে। ফিলিস্তিনি পরিবারের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। প্রতিদিনই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গাজাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X