কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৬:৫৩ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন ৮০ হাজার বোতল জমজমের পানি দেওয়া হচ্ছে হাজিদের

মসজিদের আশপাশে ৫৩০ জন স্বেচ্ছাসেবী জমজমের পানি বিতরণের কাজে নিয়োজিত রয়েছেন। ছবি : সংগৃহীত
মসজিদের আশপাশে ৫৩০ জন স্বেচ্ছাসেবী জমজমের পানি বিতরণের কাজে নিয়োজিত রয়েছেন। ছবি : সংগৃহীত

সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে প্রতিদিন হাজিদের মধ্যে পবিত্র জমজম কূপের ৮০ হাজার বোতল পানি বিতরণ করা হচ্ছে। ১০ হাজার কনটেইনারে করে হাজিদের মধ্যে এ পানি বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে আরব নিউজ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র মসজিদ হলো মসজিদে নববী। সেখান থেকেই হাজিদের মাঝে জমজমের পানি বিতরণ করা হয়। ১০ হাজার কনটেইনারে পানি বিতরণের পাশাপাশি সেখানেও আরও পাঁচ হাজার কনটেইনার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে সেই পাঁচ হাজার কনটেইনার থেকে তাদের মাঝে পানি দেওয়া হবে।

আরব নিউজের খবরে বলা হয়, মসজিদের আশপাশে ৫৩০ জন স্বেচ্ছাসেবী পানি বিতরণের কাজে নিয়োজিত রয়েছেন। একবার পান করা যায় এমন ছোট ছোট ৮০ হাজার বোতল জমজমের পানি প্রতিদিন হাজিদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এ বছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপরের দিন সৌদি আরবে ঈদুল আজহার প্রথম দিন। বাংলাদেশে ঈদুল আজহা হবে ২৯ জুন।

এবার বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবেন। তাদের মধ্যে ১৭ লাখ হজযাত্রী ফ্লাইটের টিকিট রিজার্ভ করেছেন। গত বুধবার এ তথ্য জানান সৌদি হজ ও ওমরামন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।

হজ ও ওমরামন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যে বিশ্বের লাখ লাখ মুসলিম পবিত্র স্থানে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করবেন। এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজযাত্রীদের সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজে যাবেন। তাদের মধ্যে রোববার রাত পর্যন্ত ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৭৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১২১ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X