কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের জন্য প্রথমবারের মতো সীমান্ত খুলল মিসর

বুধবার রাফাহ সীমান্ত ক্রসিং পার হয়ে মিসরে প্রবেশ করছে মানুষ। ছবি : সংগৃহীত
বুধবার রাফাহ সীমান্ত ক্রসিং পার হয়ে মিসরে প্রবেশ করছে মানুষ। ছবি : সংগৃহীত

কাতারের মধ্যস্থতায় অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আহত বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মিসরে নেওয়া হয়েছে। বুধবার (১ নভেম্বর) আলোচিত রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাদের মিসরে নেওয়া হয়। এর মাধ্যমে গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনিদের জন্য সীমান্ত খুলে দিল প্রতিবেশী মিসর।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এসব আহত ফিলিস্তিনিদের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। কাতারের মধ্যস্থতায় মিসর, ইসরায়েল ও হামাসের সমঝোতা চুক্তির আওতায় বেশকিছু বিদেশি ও গুরুতর আহত ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

মিসরীয় এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বুধবার ৫০০ বিদেশি পাসপোর্টধারীকে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজা ছাড়ার অনুমতি দেওয়া হবে। এ জন্য সকালে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনিদের পাশে শত শত মানুষ জড়ো হয়েছেন।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, প্রথমে গুরুতর আহত ৮৮ জন ফিলিস্তিনিকে সীমান্ত পার হতে দেওয়া হবে। এরপর বিদেশি নাগরিকদের যেতে দেওয়া হবে।

রাফাহ ক্রসিং মিসরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ, যেটি গাজার সর্বদক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ রয়েছে, যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটিই এখন বন্ধ আছে। ফলে মিসরের এই সীমান্ত পথটিই এখন গাজার অসহায় মানুষের একমাত্র ভরসা। তবে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সীমান্তটি মিসরও বন্ধ করে দিয়েছিল। এরপর বেশ কয়েক দিন আলোচনার পর গত সপ্তাহে গাজায় ত্রাণসহায়তা প্রবেশের জন্য এই সীমান্ত ক্রসিংটি সীমিত সময়ের জন্য খুলে দেয় মিসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X