কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার বাহরাইনের, বিমান চলাচল স্থগিত

ইসরায়েল ও বাহরাইনের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েল ও বাহরাইনের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের জেরে জনরোষের মুখে দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে আরব দেশগুলো। এই যুদ্ধ শুরুর পরপরই এক সময় তেলআবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলোও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক টানাপোড়নে জড়িয়েছে। এবার এই তালিকায় নাম লেখাল বাহরাইন। খবর আলজাজিরার।

অবরুদ্ধ গাজায় নির্বিচারে ইসরায়েলি বোমাবর্ষণের প্রতিবাদে ইসরায়েল থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বাহরাইন। বিষয়টি বাহরাইন সরকার নিশ্চিত করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বাহরাইনের সংসদের নিম্নকক্ষ জানায়, তাদের দেশ ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে এবং মানামায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত কিছুক্ষণ আগেই বাহরাইন ত্যাগ করেছেন। সংসদের এমন বিবৃতির পরপরই সরকারের তরফ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ছাড়া ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও ছিন্ন করা হয়েছে বলেও জানায় বাহরাইন সংসদের একটি কমিটি। যদিও পররাষ্ট্রনীতি বাস্তবায়নের কোনো ক্ষমতা নেই এই কমিটির। তবে এমন দাবি অস্বীকার করে ইসরায়েল বলেছে, বাহরাইনের সঙ্গে তাদের সম্পর্ক স্থিতিশীল রয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো উল্লেখ করা হয়নি। তবে দুই দেশের মধ্যে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর গাজায় নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় জর্ডান। একই সঙ্গে আম্মানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে আর জর্ডানে না ফেরার নির্দেশ দেয় দেশটি।

মিসরের পর দ্বিতীয় আরব দেশ হিসেবে ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জর্ডান।

এর আগে গত শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২২টি আরব দেশের পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান। পরে সেই প্রস্তাব ১২০-১৪ ভোট পেয়ে সাধারণ পরিষদের অধিবেশনে পাস হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X