কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাল ইরান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসেছেন মুসলিম বিশ্বের নেতারা। আরব লিগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এই যৌথ সম্মেলনে হামাসের প্রশংসা করার পাশাপাশি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর রয়টার্সের।

রাইসি বলেছেন, ‘ইসরায়েলকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা হামাস যোদ্ধাদের হাতে চুম্বন করি।’ এ সময় ইসরায়েলের ওপর তেল ও পণ্য নিষেধাজ্ঞা আরোপ করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

গাজা যুদ্ধ নিয়ে সৌদি আরবের আহ্বানে শনিবার রিয়াদে বৈঠকে বসেন আরব লিগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নেতারা। এই সম্মেলন থেকে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। এ ছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তারা।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

গাজায় টানা ৩৬ দিনের অব্যাহত বোমাবর্ষণে নিহত মানুষের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৭৮ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু রয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন শত শত মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করছেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতা সেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে আহ্বান জানিয়েছেন। এত কিছুর পরও যুদ্ধবিরতির দাবি আমলে নিচ্ছে না ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র ‍ও ইসরায়েলের ওপর চাপ বাড়াতে এই সম্মেলনের আয়োজন করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X