কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর যা বলছে ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। বুধবার (২২ নভেম্বর) ভোরে এক নজিরবিহীন ভোটের মাধ্যমে এ চুক্তি অনুমোদন করে দেশটির সরকার। খবর আলজাজিরার।

যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর এক বিবৃতিতে ইসরায়েল সরকার জানিয়েছে, গাজায় হামাসের হাতে জিম্মি সব বন্দিকে দেশে ফিরিয়ে আনতে তারা বাধ্য। আজ রাতে সরকার এই লক্ষ্য অর্জনের প্রথম পর্যায়ের রূপরেখা অনুমোদন দিয়েছে। রূপরেখা অনুযায়ী, অন্তত ৫০ জন নারী ও শিশুকে চার দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। এই সময়ে দুপক্ষের লড়াইয়ে বিরতি দেওয়া হবে। এই চার দিনের পর এক দিন করে যুদ্ধবিরতির সময় বাড়ালে আরও ১০ জন করে জিম্মি মুক্তি দেবে।

তবে ইসরায়েলের সরকার, ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা সম্পর্কিত সংস্থা সব জিম্মিদের মুক্তি, হামাসকে সম্পূর্ণ নির্মূল এবং গাজা থেকে নতুন হুমকি যাতে না আসে তা নিশ্চিত করার জন্য যুদ্ধ চালিয়ে যাবে।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর বুধবার এক বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এবং যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হয়, ততদিন এই যুদ্ধ চলবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর হামাসকে নিশ্চিহ্নের নাম করে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বদ্ধ ঘরে কেক কেটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X