কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের গাড়িতে ইসরায়েলের হামলা

ইসরায়েল লেবানন সীমান্তে হামলার পর ধোঁয়া। ফাইল ছবি।
ইসরায়েল লেবানন সীমান্তে হামলার পর ধোঁয়া। ফাইল ছবি।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ নভেম্বর) লেবাননে মিশনের টহলগাড়িতে এ হামলা করে তারা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির ফলে লেবানন সীমান্ত অপেক্ষাকৃত স্থিতিশীল থাকার সময়ে ইসরায়েল এ হামলা চালিয়েছে। রোববার (২৬ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে আইতারুনের পার্শ্বববর্তী এলাকায় শান্তিরক্ষা মিশনের গাড়িতে হামলা হয়। ইসরায়েলের সেনাবাহিনী এ হামলা চালিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের এ হামলা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে টহলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল লেবানন সীমান্ত যখন স্থিতিশীল তখন এ হামলা চালানো হয়েছে।

এর আগে গত বুধবার (২২ নভেম্বর) হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হলে তা হিজবুল্লাহও পালন করবে। শুক্রবার সকাল থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে এ যুদ্ধবিরতিতে আলোচনার অংশ নয় হিজবুল্লাহ।

হিজবুল্লাহর একটি সূত্র আলজাজিরাকে জানায়, তারা ততক্ষণ শান্ত থাকবে যতক্ষণ ইসরায়েল এ চুক্তিকে সম্মান করবে। যুদ্ধবিরতির এ সময়ে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা চালানো হবে না। তবে শর্ত ভঙ্গ করলে তার কঠিন জবাব দেবে দলটি।

চুক্তি অনুযায়ী, হামাসের হাতে জিম্মি ৫০ বন্দির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এ ছাড়া গাজা উপত্যকায় চার দিন সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল। পাশাপাশি ২৩ লাখ মানুষের এই অঞ্চলে মানবিক, চিকিৎসা সহায়তা ও জ্বালানি নিয়ে শত শত ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েলি বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X