কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:১৪ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৩৯ ফিলিস্তিনি

ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩৯ ফিলিস্তিনি। হামাস-ইসরায়েলের মধ্যকার বন্দিবিনিময় চুক্তির আওতায় এসব বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। রোববার (২৬ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিবিনিময় চুক্তির আওতায় ইসরায়েল আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে ৩৩ জন শিশু রয়েছেন। এ ছাড়া দ্বিতীয় দফায় আরও ছয় নারীকেও মুক্তি দিয়েছে ইসরায়েল।

এর আগে রোববার ভোরে জানানো হয়, ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের (আইসিআরসি) কাছে ১৩ ইসরায়েলিকে হস্তান্তর করেছে হামাস। এ সময় চার বিদেশি নাগরিককেও হস্তান্তর করা হয়।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলের অফার কারাগার থেকে রেড ক্রস এসব বন্দিদের পশ্চিম তীরের আল-বিরেহ এলাকায় হস্তান্তর করেছে। এ সময় শত শত ফিলিস্তিনি আল-বিরেহ পৌরসভা স্কয়ারে জড় হয়ে মুক্তি পাওয়া এসব বন্দিকে স্বাগত জানান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দিদের মধ্যে পাঁচজনকে অধিকৃত পূর্ব জেরুজালেমে মুক্তি দেওয়া হয়েছে। তারা ইসরায়েলের আল-মাসকোবিয়েহ কারাগারে বন্দি ছিলেন। এসব বন্দিদের তাদের পরিবার গ্রহণ করেছে।

গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। কাতারের মধ্যস্থতায় হওয়ার এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ হয়ে যায়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথমদিন স্থানীয় সময় বিকাল ৪টায় ১৩ জন ইসরাইলি ও ১২ জন থাই নাগরিককে মুক্তি দেয় হামাস। এর আড়াই ঘণ্টা পর কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X