কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ধ্বংসস্তূপে ৩৭ দিন বেঁচে ছিল এই নবজাতক

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

গাজায় ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে ৩৭ দিন পর এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়। যুদ্ধ শুরুর মাত্র কয়েকদিন আগে জন্ম নেওয়া শিশুটি সব প্রতিকূলতার বিরুদ্ধে বেঁচে গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

গাজার ফটোগ্রাফার এবং সিভিল ডিফেন্সের এক সদস্য নূহ আল শাঘনোবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও পোস্ট করেন।

শিশুটিকে উদ্ধারের পর সবাই মৃত ভেবেছিল। তবে তিন ঘণ্টা টানা চেষ্টার পর শিশুটি জীবিত রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। তবে শিশুটির মা-বাবা বেঁচে আছেন কিনা তা জানা যায়নি।

হামাস-ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতির শেষ দিন ছিল আজ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শেষ হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির মেয়াদ। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নতুন করে যুদ্ধবিরতির সময় আরও ২ দিন বাড়ানো হলো।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানিয়েছিলেন, উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তার প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে, এ জন্য শর্ত বেঁধে দিয়েছেন তিনি। তিনি জানান, এক দিন মেয়াদ বাড়াতে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X