কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৮:২৫ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

রেড ক্রসের গাড়িতে মুক্তি পাওয়া বন্দিরা। ছবি : সংগৃহীত।
রেড ক্রসের গাড়িতে মুক্তি পাওয়া বন্দিরা। ছবি : সংগৃহীত।

আরও একদল ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এ দফায় ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তাদের ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রিজন সার্ভিস জানিয়েছে, বন্দিদের মধ্যে সবশেষ দলকেও মুক্তি দেওয়া হয়েছে।

আলজাজিরার লাইভে দেখা গেছে, রেড ক্রসের বেশ কয়েকটি গাড়িতে করে এসব বন্দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ইসরায়েলের অফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ এ দলের মুক্তি কিছুটা বিলম্ব হয়েছে। কেননা এ অঞ্চলের বেইতুনিয়াতে ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। আর বন্দিদের মুক্তি দেওয়া ইসরায়েলের অফার কারাগার এ অঞ্চলেই অবস্থিত।

এর আগে পঞ্চম ধাপে ১২ বন্দিকে মুক্তি দেয় হামাস। জবাবে এ সময় ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল। টানা দেড় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের এ হামলায় প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েলের নিহত হয়েছেন ১ হাজার ২০০ মানুষ।

গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেন, গাজার পরিস্থিতি বর্তমানে ভয়াবহ। তবে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতি উভয়ের জন্য মঙ্গলকর। গাজায় দীর্ঘমেয়াদি যে কোনো কিছু সবার জন্য ভালো হবে।

অন্যদিকে গাজার এমন অবস্থার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই হিসেবে উল্লেখ করে কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান বলেন, নেতানিয়াহু বিশ্বব্যাপী ইহুদিবিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, ইতিহাসে নেতানিয়াহু ইতোমধ্যে নিজেকে গাজার কসাই হিসেবে নাম লিখিয়েছেন। তিনি বিশ্বব্যাপী ইহুদিদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে তিনি এ বিপদ ডেকে এনেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১০

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১১

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১২

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৩

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৪

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৭

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৮

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৯

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

২০
X