কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের যে গোপন পরিকল্পনা জেনে গিয়েছিল ইসরায়েল

ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।
ইসরায়েলি সেনাদের ট্যাংক। ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের গোপন পরিকল্পনা জেনে গেছে ইসরায়েল। হামাসের ইসরায়েলে হামলার পরিকল্পনা তারা এক বছর আগেই জেনে যাওয়ার দাবি করেছে। এ সংক্রান্ত বিভিন্ন নথি, ই-মেইল ও সাক্ষাৎকার পর্যালোচনা করে শুক্রবার (১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা হামাসের অভিযানের পরিকল্পনা জানত। এক বছরের বেশি সময় আগে তারা এসব জেনে গিয়েছিল। তবে বিষয়টিকে তারা পাত্তা দেয়নি। হামাসের দ্বারা এসব কাজ করা সম্ভব হবে না বলে মূল্যায়ন করেছিল তারা।

ইসরায়েলি কর্মকর্তারা হামাসের এ হামলার নথিকে জেরিখো ওয়াল নামে নামকরণ করেছে। এ নথিটি ৪০ পৃষ্ঠার। যেখানে পয়েন্ট আকারে ইসরায়েলে হামলার বিষয় এমনকি নিহতের সংখ্যা পর্যন্তও উল্লেখ করা হয়েছে।

হামাসের এ হামলা নিয়ে প্রকাশিত নথিটি ৪০ পৃষ্ঠার। নথিটিকে ইসরায়েলি কর্মকর্তারা জেরিখো ওয়াল, নিউইয়র্ক টাইমসের পর্যালোচনায় হামলার নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। হামাসের পরিকল্পনার নথিতে ইসরায়েলের শহর দখল নেওয়াসহ দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও সদর দপ্তরে অভিযান চালানোর তথ্যও উল্লেখ ছিল। ইসরায়েলে হামলায় নীলনকশা হুবহু অনুসরণ করেছে হামাস।

হামাসের হামলার পরিকল্পনার নথিতে শুরুতে রকেট ব্যারেজে হামলা, এরপর সীমান্তে নিরাপত্তা ক্যামেরা ও স্বয়ংক্রিয় বন্দুকের জন্য ড্রোন হামলা এবং প্যারাগ্লাইডার, মোটরসাইকেলে ও হেঁটে দেশটিতে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছিল।

হামাসের এ পরিকল্পনায় ইসরায়েলের সেনাবাহিনীর ঠিকানা ও পরিধি, যোগাযোগ হাবসহ বিভিন্ন স্পর্শকাতর তথ্যও সংযুক্ত করা হয়েছে। ফলে হামাস কীভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে এবং ইসরায়েলি নিরাপত্তা সংস্থার ভেতর থেকে এগুলো ফাঁস হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X