কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ওপর শিগগিরই ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে। এরই মধ্যে বিষয়টি ইসরায়েলকে জানিয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সমান তালে হামলা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি এসব হামলায় গাজায় ১৫ হাজারের বেশি এবং পশ্চিম তীরে কয়েকশ ফিলিস্তিনি নিহত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের দাবি ছিল ইসরায়েল যেন অধিকৃত পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলিদের বিচারের আওতায় আনে। তবে নেতানিয়াহু সরকার এমন কোনো পদক্ষেপ নেয়নি। তাই এই নিষেধাজ্ঞা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আসতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন।

এর আগে গত ১৮ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে লেখা এক উপসম্পাদকীয়তে পশ্চিম তীরে সহিংসতা বন্ধ না করলে ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন বাইডেন।

বাইডেন লেখেন, আমি ইসরায়েলের নেতাদের জোর দিয়েছি বলেছে যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। যারা সহিংসতার সঙ্গে জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাসহ নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও লেখেন, এটা অনেকটাই স্পষ্ট যে ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জনগণের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। এর আগেও ফিলিস্তিন ইস্যু সমাধানে বেশ কয়েকবার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছেন বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১০

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১১

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১২

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৩

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৪

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৫

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৬

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৭

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৮

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

২০
X