মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

প্রাণ হারালেন আরও ২ ইসরায়েলি সেনা

সার্জেন্ট  ফার্স্ট ক্লাস ইয়েহো মালকা (২৩), লেফটেন্যান্ট কর্নেল ইয়োচাই গুড় হার্সবার্গ। ছবি : সংগৃহীত
সার্জেন্ট  ফার্স্ট ক্লাস ইয়েহো মালকা (২৩), লেফটেন্যান্ট কর্নেল ইয়োচাই গুড় হার্সবার্গ। ছবি : সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের একজন যুদ্ধে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সেনাবাহিনীর পক্ষ থেকে দুই সেনা নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করা হয়েছে। নিহত দুই সেনা কর্মকর্তার একজন হলেন, সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) ইয়েহো মালকা (২৩)। তিনি বীরশেবা অঞ্চলের অধিবাসী। সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৮২ তম ব্যাটালিয়নের একজন সেনা ছিলেন তিনি। তিনি গাজায় যুদ্ধে মৃত্যুবরণ করেন।

আরেকজন সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল (রিজার্ভ) আরেকজন হলেন ৫২ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল ইয়োচাই গুড় হার্সবার্গ। তিনি ৯৮তম ডিভিশনের একজন কমান্ডার ছিলেন। তিনি যুদ্ধে হারিয়ে যাওয়া ইসরায়েলিদের খুঁজে বের করার কাজে নিয়োজিত ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন নজিরবিহীন হামলার জবাবে হামাসকে নির্মূলের লক্ষ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শুক্রবার সকালে শেষ হলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X