কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাহিনীর ওপর আইইডি হামলা

ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা হয়েছে। এমন দাবি করেছে সেখানকার যোদ্ধাদল জেনিন ব্রিগেড।

আলজাজিরার শুক্রবারের (১১ এপ্রিল) প্রতিবেদনে বলা হয়, জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে ‘অত্যন্ত বিস্ফোরক’ আইইডি হামলার দাবি করেছে। আল জাজিরা আরবির সংবাদদাতারা জানান, ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড। তারা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে। এই দলটি এক বিবৃতিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার দায় স্বীকার করেছে।

বিবৃতিতে তারা বলেছে, একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল এবং জেনিনের সিলাত আল-হারিথিয়া শহরের প্রবেশপথে শত্রু যানবাহন পৌঁছালে তা বিস্ফোরণ ঘটানো হয়।

তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর থেকে এখনও কোনো তথ্য জানানো হয়নি। আলজাজিরা বলেছে, সংবাদদাতারা এ বিষয়ে খোঁজ রাখছেন। কোনো পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশিত হওয়ার সাথে সাথে তারা পাঠকদের জানিয়ে দেবে।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়নও নাবলুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছে। কয়েকটি স্থান থেকে যুদ্ধের খবর এসেছে। তবে সেখানকার পরিস্থিতি খুবই নাজুক হওয়ায় বিস্তারিত এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় নাবলুসের পুরাতন শহরে নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি সাংবাদিক সামের খুওয়াইরাকে ধরে নিয়ে গেছে তারা।

বৃৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এ সময় সামেরের বাড়িতে আচমকা ঢুকে পড়ে তারা।

একই সময় ইসরায়েলি সেনাবাহিনী নিকটবর্তী বালাতা শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তারা বাড়ি থেকে ফিলিস্তিনের বের করে দেয় এবং বেশ কয়েকজনকে চোখ বেঁধে নিয়ে যায়।

ইসরায়েলি বাহিনী মধ্য নাবলুসের পুরাতন শহরেও হামলা চালিয়েছে। আজাজ মসজিদের সামনে সামরিক যানবাহন মোতায়েন করা হয়েছে এবং গ্রেট সালাহ আল-দীন মসজিদের চারপাশ স্থল বাহিনী ঘিরে রেখেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুরাতন শহরের আকাবা পাড়ায় একটি ফিলিস্তিনি বাড়িতেও অভিযান চালানো হয়েছে।

গত মাসে, ইসরায়েলি বাহিনী পুরাতন শহরের বেশ কয়েকটি মসজিদ তল্লাশি করে এবং লুটপাত চালায়। এ নিয়ে শহরগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১০

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১১

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১২

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৪

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৫

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৬

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৭

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৮

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৯

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

২০
X