কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রে বাড়ল ফিলিস্তিনি কেফিয়্যাহ বিক্রি

ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতীক কেফিয়্যাহ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতীক কেফিয়্যাহ। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবে ক্রমবর্ধমান হারে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতীক কেফিয়্যাহ কিনছেন বহু মার্কিন নাগরিক। কেফিয়্যাহ পরে বিভিন্ন দমন-পীড়নের শিকার হলেও তা কেনা অব্যাহত রেখেছেন আমেরিকানরা। এমনকি বেশ কয়েকটি বিক্ষোভে বিক্ষোভকারীদের কাছ থেকে জোর করে কেফিয়্যাহ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। খবর রয়টার্সের।

অধিকৃত পশ্চিম তীরের কেফিয়্যাহ তৈরির সর্বশেষ প্রতিষ্ঠান হিরবাউই। ফিলিস্তিনি এই প্রতিষ্ঠানের পণ্য যুক্তরাষ্ট্রে বেচে থাকে মার্কিন প্রতিষ্ঠান আজার আগায়েভ। আজার আগায়েভ জানিয়েছে, হঠাৎ করে আমাদের ওয়েবসাইটে একযোগে শত শত মানুষ প্রবেশ করে এবং তারা যা পেরেছে তাই কিনেছেন। দুদিনের মধ্যে আমাদের স্টক শেষ হয়ে যায়। শুধু শেষ হয়নি, অতিরিক্ত বিক্রি হয়েছে।

মার্কিন প্রতিষ্ঠানটি আরও বলেছে, হিরবাউই যুক্তরাষ্ট্র ও জার্মানির ওয়েবসাইট এবং অ্যামাজনের মাধ্যমে বিশ্ববাজারে কেফিয়্যাহ বিক্রি করে। যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে ৪০ ধরনের কেফিয়্যাহ রয়েছে। এদের সবই বিক্রি হয়ে গেছে।

ই-কমার্সের অ্যানালিটিক্স প্লাটফর্ম জঙ্গল স্কাউটের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অর্থ্যাৎ ৫৬ দিনে অ্যামাজনে কেফিয়্যাহ বিক্রি ৭৫ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে কেফিয়্যাহ বিক্রিন পরিমাণ বৃদ্ধি ছাড়াও ঐতিহ্যবাহী ফিলিস্তিনি এই পোশাক নিয়ে মানুষের মাঝে আগ্রহও বেড়েছে। এর প্রমাণ মেলে সার্চ ইঞ্জিনে মানুষের অনুসন্ধান থেকে। গত তিন মাসের তুলনায় ‘নারীদের জন্য ফিলিস্তিনি স্কার্ফ’ লিখে অনুসন্ধানের পরিমাণ ১৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ‘সামরিক স্কার্ফ শেমাঘ’, ‘কেফিয়্যাহ প্যালেস্টাইন’ এবং ‘কেফিয়্যাহ’ লিখে অনুসন্ধানের পরিমাণ যথাক্রমে ৩৩৩, ৭৫ ও ৬৮ শতাংশ বেড়েছে।

৩৮ বছর বয়সী হাজামি বারমাদা জাতিসংঘের একজন সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির দাবিতে মার্কিন হোয়াইট হাউসের বাইরে ও ওয়াশিংটনের জর্জটাউনে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভে কেফিয়্যাহ পরে অংশগ্রহণ করেন। তিনি বলেন, কেফিয়্যাহ পরলে নিজের ভেতরে একটা সুপার পাওয়ার অনুভব করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X