কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নববর্ষের ছুটিতে কুয়েত বিমানবন্দর দিয়ে যাবে দুই লাখ যাত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসাধারণ। ছবি : কালবেলা
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসাধারণ। ছবি : কালবেলা

কুয়েত থেকে ইংরেজি নববর্ষের ছুটিতে প্রায় দুই লাখ যাত্রী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়ত করবে জানিয়েছেন কুয়েত সিভিল এভিয়েশন। ২০২৪ সালের ইংরেজি নববর্ষে কুয়েতে চার দিন সরকারি ছুটির ঘোষণা দিয়েছে দেশটির সিভিল সার্ভিস কমিশন।

এই ছুটিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশে থেকে এক লাখ ৯২ হাজার ভ্রমণকারী যাতায়াত করবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কুয়েতে সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি। গত বছরের তুলনায় এবার যাত্রী সংখ্যা ১৩ শতাংশ বৃদ্ধি পেল।

আবদুল্লাহ আল রাজি বলেন, যাত্রীদের নির্বিঘ্নে ভ্রমণের জন্য গত বছরের চেয়ে এবার ৪৮০টি ফ্লাইটও বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, নববর্ষের ছুটিতে কুয়েতে থেকে ভ্রমণের চাহিদার শীর্ষে গন্তব্যগুলোর মধ্যে রয়েছে জেদ্দা, দুবাই, কায়রো, দোহা ও ইস্তাম্বুল।

কুয়েতের সিভিল এভিয়েশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ইমাদ আল জালাভি গণমাধ্যমকে জানান, চলতি বছরের নভেম্বর মাসে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা যাত্রীর সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। গত বছরের তুলনায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ট্রাফিক ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভ্রমণকারীদের সব ধরনের নিরাপত্তা ও নির্বিঘ্নে ভ্রমণের জন্য কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সংস্থাগুলোকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X