কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০১:১৪ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে লাগেজে মিলল ৭৩টি সাপ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্বর্ণ বা অবৈধ মালপত্র পাচারের সময় বিমানবন্দরে যাত্রী আটকের ঘটনা প্রায়ই শোনা যায়। এবার ভিন্ন ঘটনা সামনে এসেছে। সাপভর্তি লাগেজসহ গ্রেপ্তার হয়েছেন যাত্রী।

মিসরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। সেখানে এক মিসরীয়কে ৭৩টি সাপসহ গ্রেপ্তার করেন কাস্টমস কর্মকর্তারা। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ওই যাত্রীর লাগেজ স্ক্যানের সময় সন্দেহজনক কিছু শনাক্ত করেন কাস্টমসের কর্মকর্তারা। এরপর তাকে জিজ্ঞাসবাদ করা হয়। একপর্যায়ে তিনি জানান, তার লাগেজের ভেতর সাপ রয়েছে। সেগুলো লিনেনের ব্যাগের ভেতর রেখেছিলেন। লাগেজে দুটি কচ্ছপও পাওয়া যায়।

ওই যাত্রীর স্বীকারোক্তির পর প্রাণী ও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা লাগেজ থেকে ৭৩টি সাপ উদ্ধার করেন। যেগুলো ১১টি আলাদা ব্যাগে রাখা ছিল। আর ওই ৭৩টি সাপের মধ্যে ৪৮টি জীবিত ছিল।

এক কর্মকর্তা জানিয়েছে, এই বিষাক্ত সরীসৃপগুলো নিজের কাছে রাখা বা আমদানি করার কোনো বৈধ কাগজপত্র ওই ব্যক্তির কাছে পাওয়া যায়নি।

কচ্ছপ ও সাপগুলোকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। বৈধ কাগজপত্র ছাড়া বন্যপ্রাণী পাচার ও বন্যপ্রাণী নীতি ভঙ্গের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X