কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতিতে যে চাওয়া ইসরায়েলের

জিম্মিদের ফেরাতে স্বজনদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
জিম্মিদের ফেরাতে স্বজনদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনায় বসেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েল। কাতার ও মিসরের মধ্যস্থতায় এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। তবে দ্বিতীয় দফায় এ যুদ্ধবিরতিতে নিজেদের চাওয়া জানিয়েছে ইসরায়েল। বুধবার (২০ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এবারের আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও মিসর। সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, অসুস্থ ও নারীদের এ যুদ্ধবিরতির অংশ করতে চায় ইসরায়েল। এর বিপরীতে গুরুতর অপরাধে জড়িত ফিলিস্তিনিদের মুক্তি দিতে চায় তারা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এর আগে জানিয়েছিল, বন্দিদের মুক্তি কেবল স্থায়ী যুদ্ধবিরতির শর্তেই হতে পারে। তবে ইসরায়েলের বক্তব্য হলো হামাসকে ক্ষমতা থেকে অপসারণ না করা পর্যন্ত তারা হামলা বন্ধ করবে না।

মঙ্গলবার ইসরায়েলের প্রেসিডেন্ট জানান, তার দেশ আরেকটি মানবিক বিরতির জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামাসের নেতা ইসমাইল হানিয়াহ মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। গাজা উপত্যকায় হামাস ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির পরিস্থিতি নিয়ে তিনি আলোকপাত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X