মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গাজা ছেড়ে পালাল দুর্ধর্ষ ইসরায়েলি সেনাদল

গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শুজাইয়া জেলায় হামাসের সঙ্গে যুদ্ধে বড় ধরনের প্রাণহানির পর ইসরায়েলি সেনাবাহিনীর দুর্ধর্ষ গোলানি ব্রিগেডকে সরিয়ে নেওয়া হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর গোলানি ব্রিগেডের প্রত্যাহার ইসরায়েলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (২২ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে দ্য নিউজ আরব ও হিন্দুস্তান টাইমস।

ইসরায়েলি টিভি চ্যানেল ১৩ বলেছে, হামাসের সঙ্গে যুদ্ধে বড় ধরনের প্রাণহানির পর গোলানি ব্রিগেডকে পুনরায় সংগঠিত করতে তাদের গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গাজায় পুনরায় মোতায়েন করার আগে তাদের ৪৮ ঘণ্টার বিশ্রাম দেওয়া হয়েছে। এই গোলানি ব্যাটালিয়ন গাজা সিটির আশপাশের এলাকার নিয়ন্ত্রণ ভার অন্য বাহিনীর হাতে হস্তান্তর করেছে। তবে কোন বাহিনীর হাতে দেওয়া হয়েছে সেটার নাম প্রকাশ করা হয়নি।

গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির আশপাশের এলাকার অপারেশনাল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। যদিও আগে একই ধরনের ঘোষণা দেওয়ার পর দুপক্ষের মধ্যে ক্রমাগত সংঘর্ষের খবর সামনে এসেছে।

সম্প্রতি শুজাইয়া জেলায় হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের যোদ্ধারা গোলানি ব্রিগেডের ওপর অতর্কিত হামলা চালিয়ে বিপুলসংখ্যক ইসরায়েলি সেনাকে হত্যা ও আহত করেছে। এদের মধ্যে গোলানি ব্রিগেডের নিহত ১০ সদস্য এবং চারজন গুরুতর আহতের নাম প্রকাশ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদের মধ্যে মধ্যম স্তরের কর্মকর্তাও ছিলেন।

শুজাইয়া জেলা ইসরায়েলি সেনাবাহিনীর কাছে ‘মরণ ফাঁদ’ হিসেবে খ্যাত। টেল আল-মুন্তারের স্থানটি পাহাড়ি এলাকায় হওয়ায় শতাব্দীর পর শতাব্দী অঞ্চলটি সামরিক দিক থেকে বেশ গুরুত্ব পেয়ে আসছে। এর আগে ২০১৪ সালেও এই এলাকায় গোলানি ব্রিগেডের বেশ কয়েকজন সেনা প্রাণ হারিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X