কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ এএম
অনলাইন সংস্করণ

ড্রোন ফুটেজে উঠে এলো গাজায় গণকবর দেওয়ার দৃশ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি গণকবরে প্রায় ৮০ জন অজ্ঞাত ফিলিস্তিনির লাশ দাফন করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ড্রোনে ধারণ করা এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এসব লাশ ইসরায়েল থেকে গাজায় পাঠানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এএফপির খবরে বলা হয়, এসব লাশের মধ্যে কোনো ইসরায়েলি বন্দি রয়েছে কিনা, তা দেখতে হাসপাতালের মর্গ ও কবর থেকে তুলে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দক্ষিণ গাজার কেরেম শালোম সীমান্তপথ দিয়ে আবার গাজায় ফেরত পাঠানো হয়। পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেন।

বিবিসির ভিডিওতে দেখা যায়, লাশবাহী গাড়ি থেকে একের পর এক মরদেহ নামানো হচ্ছে। পরে সেগুলো নিয়ে একটি গণকবরে দাফন করা হয়। এ সময় গণকবরের চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২১ হাজার ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৫৫ হাজারের বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X