কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত বেড়ে ১০৩ 

নিহত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি। ছবি : সংগৃহীত
নিহত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি। ছবি : সংগৃহীত

এবার ইরানে বোমা হামলা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দেশটির ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে এ হামলা করা হয়। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানে অন্তত দুটি বোমা হামলা হয়েছে। মার্কিন হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ হামলা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেরমান শহরে কবরস্থানের পাশে এ হামলা করা হয়েছে। এতে শতাধিক লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন।

ইরানের ন্যাশনাল মেডিক্যাল ইমারজেন্সি অর্গানাইজেশনের প্রধান জাফার মিয়াদফার বলেন, হামলায় নিহত বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় আর ১৭০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের পর পদদলিত হয়ে কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় এক প্রদেশের এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, জঙ্গিরা এ হামলা চালিয়েছে।

দেশটির আধা সরকারি নুরনিউজ জানিয়েছে, কবরস্থানের সড়কে বেশ কয়েকটি গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরিত হয়েছে।

কাসেম সোলাইমানি ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল ছিলেন। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি কুদস বাহিনীর বহির্দেশীয় সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে অনেকে দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডানহাত ও ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানতেন।

সোলেইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলায় নিহত হন। তার সাথে ফোর্সের আরও কয়েকজন সামরিক সদস্য নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১০

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১২

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৩

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৪

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৫

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৬

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৭

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৮

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

২০
X