কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের ট্যাংক-গাড়ি লক্ষ্য করে হামলা

গাজায় ইসরায়েলি সেনাদের জব্দ হওয়া ট্যাংক। পুরোনো ছবি
গাজায় ইসরায়েলি সেনাদের জব্দ হওয়া ট্যাংক। পুরোনো ছবি

ফিলিস্তিনে অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটিকে গাজায় অভিযান অব্যাহত রাখতে একের পর হোঁচট খেতে হচ্ছে। এবার গাজায় ইসরায়েলের ট্যাংক-গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলের দুটি মারকাভা ট্যাংককে লক্ষ্য করে হামলা করেছে। আল ইয়াসিন-১০৫ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে খান ইয়ানিসে ও গাজার দক্ষিণাঞ্চলের মহাত্তা এবং কাতিবা এলাকায় এ হামলা করা হয়।

দলটি আরও জানিয়েছে, তারা সেন্ট্রাল গাজার মুগরাকায় একটি অ্যান্টি পারসোনেল বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করেছে। এ ডিভাইসটি ইসরায়েলি সেনারা একটি ভবনের ভেতরে স্থাপন করেছিল।

কাসেম ব্রিগেড জানিয়েছে, নুসিরাত এলাকায়ও তাদের যোদ্ধারা একটি বিস্ফোরক নিস্ক্রিয় করেছে। ইসরায়েলি সেনাদের পদাতিক বাহিনী এটি স্থাপন করেছিল।

সামরিক শাখা আরও জানায়, আল বুর্জ শরণার্থী শিবিরেও ইসরায়েলের সেনাদের গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছে। তাদের সেনারা আরপিজি শেল দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর এ হামলা চালায়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে অব্যাহত হামলায় ফিলিস্তিনের ২২ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া একের পর এক হামলায় ধসিয়ে দেওয়া হয়েছে গাজার বাড়িঘর। এমনকি এসব বাড়িঘর এমনভাবে হামলা করা হয়েছে যা পুরোপুরি মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X