কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলার হুমকি লেবাননের নাসরুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ। ছবি : সংগৃহীত

নিজেদের ভূখণ্ড পেরিয়েছে ফিলিস্তিনে-ইসরায়েল যুদ্ধের উত্তাপ। সীমান্তবর্তী দেশ লেবাননের সঙ্গে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েল। এবার দেশটির সাথে যুদ্ধের হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর প্রধান বলেন, লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে তা ইসরায়েলের জন্য বিপর্যয়ের কারণ হবে। আমরা যুদ্ধকে ভয় পাই না।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আমরা কোনোরকম সংযম দেখাব না। আমরা কোনো নিয়মের তোয়াক্কা ও বিধিনিষেধ ছাড়াই সীমাহীন যুদ্ধ চালিয়ে যাব।

হিজবুল্লাহর প্রধানের এ হুমকির এক দিন আগে রাজধানী বৈরুতে ড্রোন হামলা হয়েছে। এতে হামাস নেতা সালেহ আরৌরি নিহত হয়েছেন। হামাসের এ নেতা নিহতের পর দেশটি ইসরায়েলেকে এমন হুমকি দিয়েছে।

হামাসের এ নেতা হিজবুল্লাহর সাথে তাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিতি ছিলেন। তিনি নিহতের পর হিজবুল্লাহর এ নেতা বলেন, আরৌরির মৃত্যু ভয়ংকর অপরাধ। আমরা এ নিয়ে চুপ থাকতে পারি না।

হামাসের এ নেতা হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলকে দায়ী করে আসছে ইসরায়েল। তবে আসলেই তারা এ হামলা করেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ইসরায়েলও বিষয়টি স্বীকার করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X