কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে সংঘাত এড়ানোর আহ্বান সৌদির

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

ইয়েমেনে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যর অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব। হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান হামলার পর শুক্রবার (১২ জানুয়ারি) এমন আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রিয়াদ। একই সঙ্গে লোহিত সাগর এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর আরোপ করেছে দেশটি। কারণ এই সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা একটি আন্তর্জাতিক দাবি।

পশ্চিমা-সমর্থিত ও সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে প্রায় এক দশক ধরে লড়াই করে চলেছে হুতিরা। দেশটির বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সম্প্রতি ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে রিয়াদ।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বড় সমর্থক হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। বিদেশি জাহাজ হুতিদের হামলার এই সক্ষমতা খর্ব করতে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

হুতিদের প্রধান আলোচক মোহাম্মদ আবদুল সালাম বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে তাদের হামলা সৌদি আরবের সঙ্গে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X