কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১০:৪৮ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ 

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে ইয়েমেনের হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। তবে দেশটিতে হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছে একদল লোক। শুক্রবার (১২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিউটিটিজি টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, ‘লেট ইয়েমেন লাইভ’ তথা ইয়েমেনকে বাঁচতে দাও এবং ‘হ্যান্ডস অব ইয়েমেন’ তথা ইয়েমেন থেকে হাত সরাও শীর্ষক স্লোগানে এ বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা।

ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরোধী কোড পিঙ্ক এবং উত্তর জোট এ বিক্ষোভের আয়োজন করেছে। জোটটি এ সংক্রান্ত পোস্টও এক্সে দিয়েছে। সেখানে দেখা গেছে, নিউইয়র্কের টাইমস স্কোয়ারে রাতে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বার্তা সংস্থাকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনে লজিস্টিক্যাল হাব, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় ‘আমার নির্দেশে’ হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডের সমর্থনে হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি এ পর্যন্ত লোহিত সাগরে ২৬টি হামলা চালিয়েছে। এর ফলে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন জাহাজ কোম্পানি তাদের রুট পরিবর্তন করে চলাচলা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X