কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫৯ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নতুন চুক্তি

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। ছবি : সংগৃহীত
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল নতুন একটি চুক্তি করেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) যুদ্ধরত দুপক্ষের মধ্যে নতুন এ চুক্তির ঘোষণা দিয়েছে কাতার। খবর আলজাজিরার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছ, নতুন চুক্তি অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের মানবিক ত্রাণসহায়তা দেওয়া হবে। এর বিনিময়ে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের ওষুধ সরবরাহ করা হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, বুধবার কাতারের রাজধানী দোহা থেকে ত্রাণসহায়তা ও ওষুধ মিসরের আল আরিশ শহরে পাঠানো হবে। এরপর সেগুলো গাজা উপত্যকায় পৌঁছে দেওয়া হবে। নতুন চুক্তিতে কাতার মধ্যস্থতা করেছে। আর এতে সহায়তা করেছে ফ্রান্স।

এর আগে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের প্রধান ফিলিপ ল্যালিয়ট বলেছেন, কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। প্রাথমিকভাবে এই চুক্তির ধারণা ইসরায়েলি বন্দিদের পরিবারের কাছ থেকে এসেছে।

চুক্তি অনুযায়ী, ৪৫ ইসরায়েলি বন্দির সবাইকে ওষুধ দেওয়া হবে। বেশ কয়েক মাস নির্দিষ্ট হারে ওষুধ দেওয়া হবে। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি মাঠপর্যায়ে এ কাজ সমন্বয় করবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় নিহত মানুষের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে।

গত নভেম্বরে কাতারের মধ্যস্থতায় প্রথমবারের মতো সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল ও হামাস। চুক্তির অংশ হিসেবে ১১০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে এখনো গাজায় হামাসের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১০

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১১

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১২

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৩

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৫

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৬

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৮

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৯

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

২০
X