কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

এবার আরেক মুসলিম দেশে বিমান হামলা, নিহত ১০

হামলায় ধসে পড়া বাড়ি। ছবি : সংগৃহীত
হামলায় ধসে পড়া বাড়ি। ছবি : সংগৃহীত

সিরিয়ায় বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রদেশ সোয়েদায় এ হামলা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিয়ার সোয়েদা প্রদেশের প্রতিবেশী শহর আরমান এবং মালহকে লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতরা সকলে বেসামরিক লোক।

ধারণা করা হচ্ছে, এ হামলার সঙ্গে জর্ডান জড়িত রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সোয়েদা২৪ নামের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মধ্যরাতের পর আবাসিক এলাকায় যুদ্ধবিমান একযোগে হামলা চালিয়েছে। এতে করে মালহ প্রদেশের বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আরমানে হামলায় দুটি বাড়ি ধসে পড়েছে।

হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন নারী রয়েছেন। এ ছাড়া হামলায় পাঁচ বছরের নিচে দুই শিশু নিহত হয়েছেন।

আরমানের বাসিন্দা মুরাদ আল-আব্দুল্লাহ আল জাজিরাকে বলেন, এটি শিশু ও নারীদের বিরুদ্ধে গণহত্য। গ্রামগুলোতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই হিসেবে এটিকে চিহ্নিত করা যায় না। উল্লেখ্য, এর আগেও দুই দেশের সীমান্তে অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযানের নজির রয়েছে।

প্রতিবেতদনে বলা হয়েছে, জর্ডানের সীমান্তবর্তী গ্রামের উপজাতি ও বাসিন্দারা চলতি সপ্তাহেই মাদক চোরাচালানের অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে তারা পৃথক বিবৃতিও দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X