কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সীমান্তে দুই গার্ডসহ ইরানি কর্নেলকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পাকিস্তান ইরান সীমান্তে চলছে উত্তেজনা। এরইমধ্যে সীমান্তে ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ডের (আইআরজিসি) এক কর্নেলকে দুই গার্ডসহ গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসির এক কর্নেলকে গুলি করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত হামলাকারীদের হামলায় তিনি নিহত হন। নিহত ওই কর্নেল আইআরজিসির সিনিয়র অফিসার ছিলেন।

নিহত ওই কর্মকর্তার নাম কর্নেল হোসেন আলি জাভিদানফার। তিনি আইআরজিসির সালমান ক্রপসে কর্মরত ছিলেন। পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তানের রাজধানী খাশ ও জাহেদানের সংযোগ সড়কে প্রশাসনিক কাজ থেকে বাড়ি ফেরার সময় তিনি নিহত হন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, কর্নেল জাভিদানফার আইআরজিসির সংস্কৃতিবিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। তিনি একটি প্রশাসনিক মিশনে সারাভান সিটিতে কর্মরত ছিলেন। সেখানে অজ্ঞাতনামাদের গুলিতে দুই গার্ডসহ তিনি নিহত হন।

সশস্ত্র গোষ্ঠী জাইশ আল আদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি এর আগে বুধবার রাতে প্রদেশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে উত্তপ্ত পাকিস্তান ইরান সম্পর্ক। সবশেষ বৃহস্পতিবার দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে দেশটির অন্তত ৯ জন নিহত হয়েছেন। এরপরই পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে তিনি দূতাবাসের সর্বোচ্চ কর্মকর্তা। তাকে তেহরানে বৃহস্পতিবার সকালে হামলার বিষয়ে তলব করা হয়েছে।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়েছিল ইরান। এরই জেরে বৃহস্পতিবার দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে এমন হামলা চালানো হয়।

পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও হামলার জবাবে বুধবার কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X